মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জনশক্তি রফতানির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দালালদের প্রতারণা: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:০১ অপরাহ্ন

বিদেশে জনশক্তি রফতানির ক্ষেত্রে দালালদের প্রতারণা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। দালালদের হাত থেকে বিদেশগামীদের রক্ষা করতে হবে বলেও আহ্বান জানান তিনি। 

আজ বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।

দালালদের থেকে বের না হওয়া পর্যন্ত কোনো কাজই ঠিকমতো হবে না জানিয়ে তিনি বলেন, পুরো জগৎটাই দালাল বেষ্টিত জগত। সরকার এর থেকে অনেক দূরে। সরকারের এর ভেতরে ঢোকার ক্ষমতা নেই।

প্রধান উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একাধিক দেশের অভিযোগ— বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসনপ্রার্থীদের কাগজপত্র বৈধ নয়, সবই ভুয়া। এ কারণে, বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেয়া বন্ধ রেখেছে বলেও জানান তিনি।

বিভিন্ন দেশ তেলের খনি পেয়ে বড় হয়ে যায় এমন মন্তব্য করে তিনি বলেন, পৃথিবীতে তারুণ্যের অভাব রয়েছে। এদিকে আমাদের দেশ তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামী। এদেরকে মাটি ভেবে ফেলে রাখা যাবে না। ব্যবহার করতে হবে। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবেই, এত তরুণ জনশক্তি আর কোথাও নাই বলেও জানান প্রধান উপদেষ্টা।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর