মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

দীর্ঘ প্রতীক্ষা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান দলের মহাসচিব । ওই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। 

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘ প্রায় সতেরো বছর পর আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের স্হায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব একথা জানান। তিনি বলেন- তারেক রহমানের ফেরার মধ্যদিয়ে গণতন্ত্র উত্তরণের সব বাধা দূর হবে।

তিনি আরও বলেন, একটি অপশক্তি নির্বাচন বানচাল করার চক্রান্তের অংশ হিসেবে হাদির ওপর হামলা করেছে।  মির্জা আব্বাস সহানুভূতি দেখাতে হাসপাতালে যান। তাকে দুর্ভাগ্যক্রমে সমবেত হয়ে উত্তেজনাকর স্লোগান দেয়।ও মব তৈরির চেষ্টা করে। এর তীব্র নিন্দা জানাই।এমন করলে বিষয়টিকে বিএনপি সহজভাবে নেবে না।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর  পিজি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান তারেক রহমান। এরপর চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর