বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইইউ: আমীর খসরু মাহমুদ চৌধুরী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশে দ্রুত একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে গুলশানে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ইইউ দ্রুত আসন্ন নির্বাচনী প্রক্রিয়া দেখতে আগ্রহী। পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে কীভাবে একটি শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করা যায় সেটি আলোচনার মূল বিষয়বস্তু ছিল। তাছাড়া, ব্যবসা-বাণিজ্যেসহ বিদ্যমান বিভিন্ন বাধা দূর করার উপায় নিয়েও কথাবার্তা হয়েছে। এ সময় বিএনপি ক্ষমতায় এলে ইইউ’র সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কোনও শঙ্কা নেই। রাজনৈতিক অস্থিরতা বা উগ্র বক্তব্যের সংস্কৃতি বদলাতে হবে। বিএনপি আর কোনো সংঘর্ষমুখী পরিবেশ চায় না। বরং একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনেই সবাইকে যেতে হবে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর