মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসএফ’র সাবেক ডিজির কাছে তারেক রহমানের দুঃখপ্রকাশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১:০৬ পূর্বাহ্ন

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) ফাতেমী রুমির সঙ্গে অতীতের একটি অনাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের মতবিনিময় সভায় এই দুঃখ প্রকাশ করেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান বলেন, এটা একান্ত পার্সোনাল ব্যাপার। তারপরও আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি। রুমি সাহেব আম্মার (খালেদা জিয়া) সময় এসএসএফর ডিজি ছিলেন। তিনি এখানে উপস্থিত আছেন। রুমি সাহেব আপনার নিশ্চয় মনে আছে পুরান ঢাকা থেকে আমিন বাজারে একটা মিছিল হয়েছিল। সেই পুরা মিছিলটা আমিও হেঁটে এসেছিলাম। আম্মাও সেই মিছিলে ছিলেন।

তিনি আরও বলেন, সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল ছিল। আপনি আমাকে কোনো একটা কিছু বলেছিলেন। এটার জন্য আমি খুবই দুঃখিত যে সেদিন আপনার সঙ্গে একটু রূঢ় ব্যবহার করেছিলাম। সবকিছু মিলে আমি খুবই দুঃখিত। অনেক দিন আপনাকে রিচ করার চেষ্টা করেছি এর জন্য। আই রিকোয়েস্ট মাই অ্যাপোলজি। আজকে সুযোগ পেয়েছি। আই অ্যাম রিয়েলি সরি ফর দ্যাট।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর