বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মুন্সীগঞ্জে সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবসহ ৫০৮ জনকে আসামী করে হত্যা মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১:২৯ অপরাহ্ন

জেলা শহরের সুপার মার্কেটের মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্বর ঘিরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা উল্লেখ করে মুন্সীগঞ্জ সদর থানায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে প্রধান আসামিসহ ৫০৮ জনকে আসামী করে হত্যা মামলা  হয়েছে।

বেআইনি জনতাবদ্ধে হত্যার উদ্দেশ্য আঘাত করে সাধারণ ও গুরুতর জখমসহ খুন করা, অনাধিকার প্রবেশ করত:  ক্ষতি সাধন, হুকুম প্রদান এবং  ককটেল নিজেদের দখলে রেখে বিস্ফোরণ ঘটানোর অপরাধসহ বিস্ফোরণ আইনে মামলাটি মঙ্গলবার রুজু দেখানো হয়েছে।

মামলাটির বাদী হয়েছেন শহরের উত্তর ইসলামপুরের নিহত মিশুক চালক রিয়াজুল ফরাজীর স্ত্রী রুমা বেগম। মামলাটির আসামীর তালিকায় ১ নম্বরে নাম থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের তৎকালীন সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে হুকুমের আসামী করা হয়েছে। আসামির তালিকায়  মোট ২০৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ৩০০ জনকে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, এ মামলার এজাহারভূক্ত আসামী জনতার হাতে সোমবার আটক হওয়া এবং র ্যাব কর্তৃক হস্তান্তরিত সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাজমূল হাসান সোহেলকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। গণঅভ্যুত্থানের ঘটনায় মুন্সীগঞ্জে এটিই প্রথম মামলা।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর