বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

খালেদা জিয়ার সুস্থতায় মেডিকেল কলেজের সাবেক ছাত্রদল নেতাদের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় কোরআন খতম, এতিমখানায় খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতারা।  

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা ধানমন্ডির তাকওয়া মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের প্রাক্তন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, বিএনপির সহ-পরিবার কল্যাণ সম্পাদক ডা. রফিকুল কবির লাবু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. শহীদ হাসান।

এছাড়াও অধ্যাপক ডা. আবদুস শাকুর খান, ডা. বজলুল গনি ভুইয়া, ডা. খায়রুল ইসলাম, ডা. এম এ কামাল, ডা. আশরাফী,ডা. আজাহারুল ইসলাম, ডা. হারুন-উর রশীদ খান রাকিব, ডা. সফিউল্লাহ, ডা. সাহাবুব লাবলু, ডা. ফারুক হোসেন, ডা. রেহান উদ্দিন খান, ডা. গাজী শাহিন, ডা. ইমন, ডা. মাহমুদুল হাসান রানা, ডা. শামসুজ্জামান রানা, ডা. মাহবুব আরেফিন রেজানুর রঞ্জু, ডা. মাহবুবর রহমান সজীবসহ শতাধিক চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর