শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বিএনপি প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করে: সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন

বিএনপি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।   

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নিজের সংসদীয় আসন কক্সবাজার-১ এ প্রচারণার তৃতীয় দিনে পেকুয়া উপজেলার মগনামায় আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ৩১ দফা ঘোষণার মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি- বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিককে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার আওতায় আনতে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে ইনশাআল্লাহ। সবার জন্য স্বাস্থ্যসেবাই আমাদের নীতি, এই দেশে কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, প্রথম দফায় ৫০ লাখ থেকে ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে সব পরিবারকে এই সুবিধার আওতায় এনে দারিদ্র্য দূর করা হবে। বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে। গণমানুষের মার্কা হচ্ছে ধানের শীষ। এদেশের গণমানুষের দল বিএনপি। বিএনপি হচ্ছে এদেশের গণমানুষের সরকার। আপনারা ঘরে ঘরে ধানের শীষের জন্য ভোট চাইবেন। আমৃত্যু আপনাদের পাশে আছি।

এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং বলেন, তিনি আমাদের নেত্রী, আপনাদের নেত্রী। আপনারা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

গত ২ ডিসেম্বর নিজের নির্বাচনী এলাকা চকরিয়ায় গণসংযোগের মধ্য দিয়ে বিএনপির এই শীর্ষ নেতা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। গতকাল থেকে নিজ জন্মস্থান পেকুয়া উপজেলার ইউনিয়নগুলোতে প্রচার চালাচ্ছেন তিনি। সঙ্গে রয়েছেন স্ত্রী, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদসহ দলের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর