শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এমন সংকটময় পরিস্থিতি আগে কখনো হয়নি।মঙ্গলবার (২ ডিসেম্বর) হাসপাতালের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার ডায়ালাইসিস চলছে।’

এমন সংকটময় পরিস্থিতি তার আগে কখনো হয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘আমরা দোয়া করি তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। তার পরিবারকে ধৈর্য ধারণের জন্য দোয়া করি। আল্লাহ তাকে রহম করুন।’

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ পর্যায়ের নেতারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর