বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় হাসপাতালে চীনের ৫ সদস্যের মেডিকেল টিম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য চীনের ৫ সদস্যের একটি মেডিকেল টিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।

আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তারা ঢাকায় পৌঁছান। এরপর বেলা ২টা ৫০ মিনিটে তারা এভারকেয়ার হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে। হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, বেগম খালেদা জিয়ার ব‍্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানিয়েছেন, বেগম জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের চীনা মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছে। আগামীকাল আসবে মূল মেডিকেল টিম।

প্রসঙ্গত, এক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী বেগম খালেদা জিয়া। তার লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে। ২৩ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর