বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া টানা দুই দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি, তবে নতুন করে অবনতি দেখা যায়নি বলে জানা গেছে। 

মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনছে এবং তাকে সর্বোচ্চ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ইনফেকশনের ঝুঁকির কারণে তারা সিসিইউতে প্রবেশ না করে বাইরে থেকেই তাকে দেখে ফিরে আসেন।

পরে সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ম্যাডামের অবস্থায় উন্নতি নেই। চিকিৎসকরা আন্তরিকভাবে চেষ্টা করছেন।”

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়া এখনও সিসিইউতেই আছেন এবং অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করছেন।

চিকিৎসকদের সঙ্গে কথা বলে এবিএম আব্দুস সাত্তার আরও জানান, “ম্যাডামের অবস্থা ভালো নয়। সবাই দোয়া করবেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গুলশানের বাসা থেকে প্রতিদিন খাবার পাঠানো হচ্ছে। হাসপাতালে সার্বক্ষণিক খালেদা জিয়ার সঙ্গে আছেন ছোটপুত্রবধূ সৈয়দা শামিলা রহমান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর