বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

স্ত্রীসহ সাবেক হুইপ ইকবালুর রহিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৪:০১ অপরাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিনাজপুর-৩ আসনের সাবেক এমপি ও সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার স্ত্রী নাদিরা সুলতানা মুক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎আজ বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর)  ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইকবালুর রহিমের আবেদনে বলা হয়েছে, আসামি ইকবালুর রহিম কর্তৃক ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক আয়ের বৈধ উৎসের সহিত অসংগতিপূর্ণ ১২ কোটি ২২ লাখ টাকার সম্পদ অসাধু উপায়ে অর্জন করে তা ভোগ-দখলে রাখেন এবং তার নিজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামীয় ২৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার তদন্তের স্বার্থে আসামি ইকবালুর রহিমের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

নাদিরা সুলতানা মুক্তির আবেদনে বলা হয়েছে, ইকবালুর রহিম কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত সম্পদের একটি অংশ বৈধ করার অসৎ উদ্দেশ্যে তার স্ত্রীর মালিকানায় দেখিয়ে পরস্পর যোগসাজশে অবৈধভাবে ৭৪ লাখ ৮২ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক দখলে রাখার অপরাধে নাদিরা সুলতানা মুক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার তদন্তের স্বার্থে আসামি নাদিরা সুলতানা মুক্তির বিদেশ গমন রহিত করা প্রয়োজন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর