সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জাতীয় নির্বাচনে কমনওয়েলথের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৫:১৪ অপরাহ্ন

২০২৬ এর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

আজ সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বোটচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ সমর্থন চান।

আসন্ন নির্বাচন প্রক্রিয়ায় গভীর আগ্রহের জন্য কমনওয়েলথ মহাসচিবকে এ সময় ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তিনি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন শার্লি বোটচও। তিনি নিশ্চিত করেন, নির্বাচনের আগে বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কমনওয়েলথ।

বৈঠকে যুব উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ, সামাজিক ব্যবসা বিস্তার এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য কমাতে ‘থ্রি-জিরো ভিশন’ বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা করেছে দুই পক্ষ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর