বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিতে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে নতুন করে একটি কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের  তিনি এ তথ্য জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ সংক্ষেপে বলেন, দিন দুয়েক আগে (শুক্রবার) চিঠিটি পাঠানো হয়েছে। তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বাসসকে জানিয়েছে, নোট ভার্বালটি নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাঠানো হয়েছে।

গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন অভিযুক্তের বিরুদ্ধে রায় ঘোষণা করে। শেখ হাসিনা এবং তার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপরদিকে রাষ্ট্রপক্ষের স্বপক্ষে সাক্ষ্য দেওয়া সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার দিনই তৌহিদ ঘোষণা করেন যে ঢাকা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ আবেদন পাঠাবে। তিনি বলেন, ‘চিঠিটি আজ রাতে বা কালকের মধ্যেই যাবে- এটা নিশ্চিত।’

তিনি আরও জানান, বাংলাদেশ আগেও শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য আবেদন করেছিল, কিন্তু দিল্লি সাড়া দেয়নি। ‘এখন পরিস্থিতি ভিন্ন বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারা দোষী সাব্যস্ত হয়েছেন,’ বলেন তৌহিদ।

বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির অধীনেই বাংলাদেশ তার অনুরোধ জানাবে বলে উপদেষ্টা জানান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর