বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

টঙ্গীতে ভূমিকম্প আতঙ্কে শতাধিক শ্রমিক আহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৩:৪১ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গীতে ভূমিকম্প আতঙ্কে কারখানা থেকে বের হতে গিয়ে শতাধিক শ্রমিক আহত হয়েছেন। এছাড়া টঙ্গী কিশোর কেন্দ্রের অন্তত ২০ কিশোর আহত হয়েছেন।

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্প চলাকালীন টঙ্গীর বিসিক এলাকার ফ্যাশন পালস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, ছুটির দিন হলেও কারখানাটি চালু ছিল। ওই সময় কারখানাটিতে কয়েক হাজার শ্রমিক কাজ করছিলেন। ভূমিকম্প শুরু হলে শ্রমিকরা তাড়াহুড়ো করে বের হওয়ার চেষ্টা করেন। তবে কারখানার জরুরি নিরাপত্তা গেট বন্ধ থাকায় তাড়াহুড়ো করে বের হতে গিয়ে অনেকে পদদলিত হয়ে আহত হন।

পরে আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ আশপাশের আশেপাশের হাসপাতালে নেওয়া হয়।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি বলেন, ভূমিকম্পের কিছুক্ষণ পর একটি পোশাক কারখানার কয়েকশো শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এখনো শ্রমিকরা চিকিৎসা নিতে আসছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হাসপাতালে প্রায় ৪০ জন ভর্তি রয়েছে।

এর মধ্যে কারো শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।-বাংলাদেশ প্রতিদিন


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর