শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক কার্যালয়টি ভাঙচুর করে। একপর্যায়ে তারা অগ্নিসংযোগ করে। এতে কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সাড়ে ৭টা ৪২ মিনিটে আগুন খবর পাওয়া যায়। এর ৫ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে এখন পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর