বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচি’কে কেন্দ্র করে অবরোধ সৃষ্টি, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সরকার উৎখাতের অভিযোগে দলটির পাঁচ শতাধিক সমর্থকের নামে এবং অজ্ঞাত বেশ কয়েকজনের নামে চারটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন।

পুলিশ জানায়, গত ১৩ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মহাসড়কগুলোর একাধিক স্থানে অবরোধ ও যান চলাচল বন্ধ করে নাশকতা চালান কর্মী-সমর্থকরা।

দ্বিতীয় দফায় ১৬ ও ১৭ নভেম্বর ‘শাটডাউন কর্মসূচি’ ঘোষণা করে আওয়ামী লীগ। সেই কর্মসূচি ঘিরে ভাঙ্গায় সহস্রাধিক আইনশৃঙ্খলা বাহিনী টানা তিন দিন শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে।

এদিকে ১৬ নভেম্বর পুলিশ বাদী হয়ে ভাঙ্গা থানায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ১৭৭ জন সমর্থকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনের নামে চারটি মামলা করা হয়।

ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একশরও বেশি সমর্থককে আসামি করে এবং অজ্ঞাত আরও অনেকের নাম উল্লেখ করে চারটি মামলা করা হয়েছে। এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর