বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ব্রিটিশ হাইক‌মিশনের সতর্কবার্তা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন

যুক্তরাজ্যের ভিসা আবেদনকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) হাইকমিশন এক বার্তায় ভুয়া ট্রাভেল এজেন্ট থেকে সাবধান হতে সতর্ক করেছে।

হাইক‌মিশনের সতর্কবার্তায় বলা হয়েছে, ভুয়া ট্রাভেল এজেন্ট হতে সাবধান। যদি কোনো এজেন্ট অতিরিক্ত ভিসা ফি দাবি করে এবং ভিসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়, তা প্রতারণা হওয়ার সম্ভাবনাই বেশি।

বার্তায় আরও উল্লেখ করা হয়, অতিরিক্ত ভিসা ফি দাবি করা অথবা যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া সংস্থার সেবা নেওয়া থেকে বিরত থাকুন। প্রতারণা বা জালিয়াতির ঘটনা স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার পরামর্শ দিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

এর আগে, গত মঙ্গলবার ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন এক সতর্ক বার্তায় জানায়, যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সব সময় বৈধ কাগজপত্র জমা দিন, এ বিষয়ে কোনো ঝুঁকি নেবেন না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর