বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ফেক ভিডিও’ সম্পর্কে সচেতন হতে অর্থ মন্ত্রণালয়ের অনুরোধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন

সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের বিজ্ঞাপন বা প্রচার কাজে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও ভিডিও ব্যবহার করে করছে; যা সম্পূর্ণ মিথ্যা। এ ভুয়া ভিডিওতে ব্যবহৃত বক্তব্য ও তথ্যসমূহের সঙ্গে অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার কোনো প্রকার সম্পৃক্ততা নেই।

আজ রোববার (১৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে ভয়েস প্রদান ও ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করা হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর কন্টেন্ট জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে এবং অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করছে।

অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে ইতোমধ্যে ভিডিওটি অপসারণ ও আইনগত ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন সময়ের এ ধরনের ভুয়া ভিডিও বা নিউজে বিভ্রান্ত না হয়ে এড়িয়ে চলতে হবে এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সকলকে অনুরোধ করা হলো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর