রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঝিনাইদহে বিএনপির দু’গ্রুপের মারামারিতে নিহত ১

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন

ঝিনাইদহে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মারামারিতে মাহবুবুর রহমান (৩৭) নামে একজন নিহত হয়েছেন। 

আজ শনিবার ( ১৫ নভেম্বর)  সকাল ৯টার দিকে সদর উপজেলা পদ্মাকর ইউনিয়ন কালা-লক্ষিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান কালা লক্ষিপুর গ্রামের সাব্দার হোসেন বিশ্বাসের ছেলে ও কম্বোডিয়া প্রবাসী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, তুচ্ছ ঘটনা নিয়ে পদ্মাকর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ন বিশ্বাস ও ওয়ার্ড বিএনপি কর্মী জিয়ারুল ইসলাম গ্রুপের সমর্থকদের মধ্যে শুরু হয়। সেসময় হুমায়ন বিশ্বাস দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রবাসী মাহবুবুর রহমানকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরিবার লোলজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে চরম উত্তেজনা বিরাজ করছে ও এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরদিকে শনিবার সকাল ৬টার দিকে ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ) সদরের ফুরসন্ধি ইউনিয়নে বিএনপির ফিরোজ ও হামিদ গ্রুপের সংঘর্ষে ৭জন আহত হয়েছেন।

তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে জাতীয় বিপ্লব সংহতি দিবসে ফিরোজ সমাবেশে যাওয়ায় হামিদ গ্রুপের সমর্থকেরা কুপিয়ে পিটিয়ে আহত করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর