রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মনোনয়ন সংগ্রহের সময় বাড়াল এনসিপি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) দলটির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন এক বার্তায় এই তথ্য জানান।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যারা এনসিপি থেকে মনোনয়ন সংগ্রহ করতে ইচ্ছুক আপনারা আগামী ২০ নভেম্বর পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে অথবা নিম্নবর্ণিত ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

নতুন শিডিউল অনুযায়ী এনসিপির মনোনয়নের জন্য আবেদন করার সর্বশেষ তারিখ আগামী ২০ নভেম্বর।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর