বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জ্যেষ্ঠ আইনজীবী হলেন ১৯ জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন

বাংলাদেশের আইনজীবীদের পেশাগত মর্যাদার সর্বোচ্চ স্তর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে ১৯ জন আইনজীবীকে।

তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সংবিধান বিশেষজ্ঞ হিসেবে পরিচিত শাহদীন মালিক, আছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালও। এ ছাড়া বিভিন্ন মামলায় আলোচিত ব্যারিস্টার রাশনা ইমাম ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরও। 

তালিকাভুক্ত বাকি ১৫ জ্যেষ্ঠ অ্যাডভোকট হলেন আমিনুল হক, আবু রেজা মো. কাইয়ুম খান, এস এম মাসুদ হোসেন দোলন, তৈমূর আলম খন্দকার, মোহাম্মদ হোসেন, মো. রফিকুর ইসলাম, অরিবিন্দ কুমার রায়, শাহীন আহমেদ, মো. সাদউল্লাহ, রেশাদ ইমাম, ফাতেমা শাহেদ চৌধুরী, এম সাকিবুজ্জামান, মো. জামিল আক্তার এলাহী, মো. আব্দুল কাইয়ুম ও মো. শাখাওয়াত হোসেন।

আজ বুধবার (১২ নভেম্বর) জ্যেষ্ঠ আইনজীবীদের তালিকাভুক্ত বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে বলা হয়, প্রধান বিচারপতির সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির ১১ নভেম্বরের সভায় সদস্যদের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে ১৯ জন আইনজীবীকে আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সঙ্গে ৪৯ জন আইনজীবীকে সিনিয়র অ্যাডভোকেট তালিকাভুক্তির ক্ষেত্রে স্ট্যান্ডওভার রাখা হয়েছে। একই সভায় ১৫৩ জন আইনজীবীকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

আর ১৫০ জন আইনজীবীকে আপিল বিভাগে তালিকাভুক্তির ক্ষেত্রে স্ট্যান্ডওভার রাখা হয়েছে।

মেধা, অভিজ্ঞতা, দক্ষতা, শিষ্টাচার ও পেশাদারির ভিত্তিতে সুপ্রিম কোর্টের আইনজীবীদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর