বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

এককভাবে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৪:২৬ অপরাহ্ন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ যাদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা রয়েছে তাদের সম্মানে কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত না হওয়ায় এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।  

আজ বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের বিষয়টি বিবেচনা করা হবে। যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বা আহত হয়েছেন তাদের সব দলে সহমর্মিতা থাকতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মৃত্যুর মিছিল এখনো বাড়ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আগামী দিনের নির্বাচিত সরকারকে তাদের চিকিৎসা অব্যাহত রাখতে হবে।

দেশের ৩০০টি আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে এনসিপি। তবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নির্বাচনী আসনগুলোতে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে।

এর আগে নাহিদ ইসলাম এনসিপি নেতারা জুলাই যোদ্ধা সালাউদ্দিনের পরিবারকে সমবেদনা জানান। পরে তারা গাজী সালাউদ্দীনের কবর জিয়ারত করেন। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় স্প্লিন্টারের আঘাতে আহত হন স্কুল শিক্ষক গাজী সালাউদ্দীন। গত ২৬ অক্টোবর রাতে অসুস্থ হয়ে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর