বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ফিরলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন এবং যুক্তরাষ্ট্র ও তুরস্ক সফর শেষে ঢাকায় ফিরে এসেছেন।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময়ে ভিআইপি লাউঞ্জে দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

জামায়াত আমির বলেন, গত মাসের ১৯ তারিখ আমি ওমরাহ করার উদ্দেশ্যে দেশ থেকে রওনা দেই। তিন দিনে ওমরাহ শেষ করে ২২ তারিখ সকাল ৯টায় আমেরিকার জেএফকে বিমানবন্দরে পৌঁছাই এবং সেখানে ৮ দিনব্যাপী বিভিন্ন স্তরে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ সংস্থা এবং ব্যক্তিদের সঙ্গে বৈঠক করি। খুব অল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ৪টি শহর নিউ ইয়র্ক, বাফেলো, মিসিগান ও ওয়াশিংটন ডিসি যাওয়া সম্ভব হয়েছে। তার পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তাদের সঙ্গেও মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। এরপর সর্বশেষ আমি তুরস্কে যাই। সেখানেও সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার সহকর্মীরা আমার ওপর একটা দায়িত্বের ভার অর্পণ করেছেন। দায়িত্বটা বড় ভারি। আপনারা দোয়া করবেন, দেশ এবং দ্বীনের জন্য এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। আর পাশাপাশি আমি আপনাদেরও সহযোগিতা চাই। বিএনপি ২৩৭টা আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, আর বলেছে, এটি চূড়ান্ত নয়। এরমধ্যেও পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু এক বছর আগেই এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিক পর্যায়ে জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময়মতো আমরা কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করবো।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের মধ্যে মতানৈক্য থাকবে। তবে মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়। সবগুলো দল ভিন্ন ভিন্ন। তাদের দৃষ্টিভঙ্গিতেও মতপার্থক্য থাকবে এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর