শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

এনসিপিসহ তিনটি দল পেলো চূড়ান্ত নিবন্ধন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৪:২৯ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অপর দুই রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদী।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

এর মধ্যে এনসিপিকে শাপলা কলি প্রতীকসহ নিবন্ধন দেয়া হয়েছে।

আইন অনুযায়ী আগামীকাল বুধবার দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি। গণবিজ্ঞপ্তির পর কারও কোনও আপত্তি না থাকলে ১২ নভেম্বরের পর দলগুলোর নিবন্ধনের গেজেট প্রকাশ করবে ইসি।

এছাড়া, বাংলাদেশ নেজামী ইসলামী পার্টির বিষয়টি হাইকোর্টের বিবেচনাধীন।

ইসি সচিব জানালেন, দল নিবন্ধনের জন্য আবেদন পরেছিল ১৪৩টি। প্রাথমিক বাছাইয়ে ২২টি দল টিকে।

এদিকে, আজ জারি হওয়া গণপ্রতিনিধিত্ব সংশোধন অধ্যাদেশ নিয়ে আখতার আহমেদ বলেন, আরপিও নিয়ে পরবর্তী কাজ করছে কমিশন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর