শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাবি কমিটি ঘোষণা, কোথাও নেই কাদের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১১:০২ অপরাহ্ন

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’-এর পুনর্গঠনের মাধ্যমে নবগঠিত ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’ তাদের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কমিটি ঘোষণা করেছে। তবে, নতুন করে ঘোষিত কমিটিতে কোনো পদ পাননি ‘বাগছাসের’ ঢাবি শাখার আহ্বায়ক ও ডাকসুর ভিপিপ্রার্থী আব্দুল কাদের।

সংগঠনটির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় কমিটিতে জাহিদ আহসান সভাপতি এবং আবু বাকের মজুমদার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু তৌহিদ মো. সিয়াম (উত্তরাঞ্চল) ও মহির আলম (দক্ষিণাঞ্চল) মনোনীত হয়েছেন।

অপরদিকে, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ কমিটিও অনুমোদন করা হয়েছে।

এই কমিটিতে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী সভাপতি এবং আল আমিন সরকার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. সাইফুল্লাহ।

বার্তাপ্রেরক ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার জানান, কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ তালিকা আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রকাশিত হবে।

একইসঙ্গে, ঢাবি সংসদ কমিটিকেও আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর