শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এমডিকে অপসারণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন

আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে অপসারণের জন্য অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে তাকে অপসারণে অনুমতি চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছিল আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক। অনুমতি পাওয়ার পর ব্যাংকের চাকরি হারিয়েছেন তিনি।

আজ সোমবার ( ২৭ অক্টোবর)  আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে স্বতন্ত্র পরিচালকদের দায়িত্ব দেয় বাংলাদেশ ব্যাংক। গত এপ্রিলে এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এরপর নিরীক্ষায় তার নানা অনিয়ম উঠে এলে তাকে অপসারণের সিদ্ধান্ত নেয় ব্যাংকটি।

ব্যাংকটির নথিপত্র অনুযায়ী, ফরমান আর চৌধুরীকে যেসব কারণে অপসারণ করা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো নিয়োগে গুরুতর অনিয়ম, সিএসআর তহবিলের অপব্যবহার, খেলাপি ঋণ গোপন, নিরাপত্তা সঞ্চিতি না রেখে মুনাফা দেখানো, এজেন্ট ব্যাংকিং সেবায় অনিয়ম, অতিরিক্ত বোনাস ও বেতন বৃদ্ধি। এ ছাড়া বেতনের বাইরে অতিরিক্ত অর্থ নিয়ে তিনি ফেরত দেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান  বলেন, এমডিকে অপসারণ বিষয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের আগে ব্যাংকটি বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) নিয়ন্ত্রণে ছিল। ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলমের ভাই আবদুস সামাদ। সরকার পরিবর্তনের পর ব্যাংকটিতে স্বতন্ত্র পরিচালকদের দায়িত্ব দেয় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ব্যাংকটির নানা অনিয়মের চিত্র উঠে এসেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর