শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ ইস্যুতে মধ্যরাতে এনসিপির বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দল থেকে পদত্যাগ করেছেন বলে বিভিন্ন ভাবে গুঞ্জন উঠেছে। তিনি দলের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্রও জমা দিয়েছেন বলে কয়েকটি  গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। এতে দলের একটি সূত্রের বরাতও দেওয়া হয়েছে।

যদিও এমন সংবাদ প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্য-সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে সংবাদটিকে ভিত্তিহীন বলে দাবি করা হয়।

এতে উল্লেখ আছে, নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি কিছু দিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন-সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তাই তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।

এ দিকে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ রাতে ফেসবুকে এক পোস্টে লেখেন, কনফার্ম করছি, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে, তা গুজব ছাড়া আর কিছুই না। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।

এর আগে মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির সূত্রের বরাতে পাটওয়ারীর পদত্যাগের সংবাদ প্রকাশ হয়। এতে জানানো হয়, দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্য-সচিব বরাবর এ পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে এখনো তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি দলের হাইকমান্ড।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর