বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

টি-টেনে দল পেলেন বাংলাদেশের সাইফ হাসান-নাহিদ রানা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৯:২৮ অপরাহ্ন

আসন্ন আবুধাবি টি-টেন লিগে দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার ওপেনার সাইফ হাসান ও পেসার নাহিদ রানা।

আজ শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত ড্রাফট থেকে ব্যাটার সাইফকে দলে নিয়েছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স। আর পেসার নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে ভিস্তা রাইডার্স।

এর আগে, ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে রয়্যাল চ্যাম্পসে নাম লেখান টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে তিন বাংলাদেশি ক্রিকেটার এবার তিনটি নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতাবেন সংযুক্ত আরব আমিরাতে।

সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে ব্যাট হাতে নজর কাড়েন সাইফ হাসান। ছক্কা হাঁকানোর দক্ষতা ও ধারাবাহিক পারফরম্যান্সের কারণে টি-টেনের ফ্র্যাঞ্চাইজিদের নজরে আসেন এই ব্যাটার। সেই ধারাবাহিকতার পুরস্কার হিসেবে এবার টি-টেন লিগে সুযোগ পেলেন অ্যাসপিন স্ট্যালিয়ন্সের হয়ে।

অন্যদিকে, পেসার নাহিদ রানা জাতীয় দলে অনিয়মিত হলেও তার গতির ঝলক আগেই নজর কেড়েছিল দেশি-বিদেশি লিগে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ খেলার অভিজ্ঞতা থাকা নাহিদকে এবার সুযোগ দিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি ভিস্তা রাইডার্স।

এবারের টি-টেন লিগে যুক্ত হয়েছে পাঁচটি নতুন দল। দলগুলো হলো— ভিস্তা রাইডার্স, অ্যাসপিন স্ট্যালিয়ন্স, রয়্যাল চ্যাম্পস, আজমান টাইটানস ও কোয়েটা ক্যাভালরি। আগের মৌসুমের ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস ও নর্দার্ন ওয়ারির্সও থাকছে প্রতিযোগিতায়।

আগামী ১৮ নভেম্বর পর্দা উঠবে নবম আসরের আবুধাবি টি-টেন লিগের।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর