বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সারাদেশে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

বিগত বছরগুলোর ধারাবাহিকথায় এবারও এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা। 

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। যার মধ্যে ছাত্রীদের পাসের হার ৬২.৯৭ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের পাসের হার ৫৪.৬০ শতাংশ। এ হিসেবে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে ৮ দশমিক ৩৭ শতাংশ হারে।

জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েদের সাফল্য বেশি। জিপিএ-৫ পেয়েছে মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। যার মধ্যে ৩৭ হাজার ৪৪ জন ছাত্রী এবং ৩২ হাজার ৫৩ জন ছাত্র।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর)  সকাল ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা চলে ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন ছাত্র এবং ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন ছাত্রী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর