শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:০০ অপরাহ্ন

শারযায় আফগানিস্তানের বিপক্ষে ধবলধোলাই হওয়ার ক্ষত এখনো টাটকা। তবে সেটি সামলে ওঠার সময় খুব বেশি নেই বাংলাদেশের ক্রিকেটারদের হাতে। তিন দিন পর তাঁদের মাঠে নামতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের জন্য টিকিট বিক্রিও শুরু হয়েছে।

আজ বুধবার ( ১৫ অক্টোবর)  সকাল থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট।

সর্বনিম্ন ৩০০ টাকায় ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে। ৪০০ টাকায় পাওয়া যাবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিট। দুটি ক্লাব হাউস গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৮০০ টাকা করে। দুটি ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ১ হাজার ৫০০ আর গ্র‍্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।

দর্শকেরা অনলাইনে https://www.gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন। প্লে স্টোর থেকে ‘গো বিসিবি টিকিট’ অ্যাপ ডাউনলোড করেও টিকিট কেনা যাবে।

১৮, ২১ ও ২৩ অক্টোবর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। সব কটি ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বেলা দেড়টায়। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর