বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দুদকের পরিচালক হিসেবে ২ এসপির বদলির আদেশ বাতিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন

২৪ ঘণ্টার ব্যবধানে দুদকে প্রেষণে বদলি করা দুই পুলিশ সুপারের (এসপি) বদলি আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিনের সই করা এক প্রজ্ঞাপনে মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপন বাতিলের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং মো. জাহিদুর রহমানকে দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে প্রেষণে বদলির আদেশটি বাতিল করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়। তবে কী কারণে বদলির আদেশ জারির ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করা হলো সেটি জানা যায়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর