বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইমা’র সভাপতি তছলিম চৌধুরী ও সম্পাদক ফেরদৌস নাঈম পরাগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৫:৫১ অপরাহ্ন

দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তাদের একমাত্র সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা)-এর সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের সিইও এবং হেড অব মার্কেটিং তছলিম চৌধুরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিটিভির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. ফেরদৌস নাঈম পরাগ।

সম্প্রতি ঢাকার একটি স্বনামধন্য রেস্টুরেন্টে বার্ষিক সাধারণ সভার মাধ্যমে পরবর্তী ২ বছরের জন্য ২১ সদস্যের নতুন এই কমিটি গঠিত হয়। সহসভাপতি পদে যথাক্রমে চ্যানেল আইয়ের জিয়াউল হক সুমন, স্টার নিউজের জহিরুল ইসলাম ও ইটিভির জাকারিয়া হোসেন জয় নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে গ্লোবাল টেলিভিশনের মো. রফিকুল রহমান মজুমদার নিক্সন ও বিজয় টিভির মাহামুদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

দ্বিতীয় বারের মতো জয়লাভ করেন অর্থ সম্পাদক পদে এটিএন বাংলার মো. আবদুল মালেক। সাংগঠনিক সম্পাদক হিসেবে দুরন্ত টেলিভিশনের আশিকুর রহমান অভি নির্বাচিত হন।

দ্বিতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে জয়লাভ করেন জিটিভির দীন ইসলাম তপু। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন এখন টেলিভিশনের সরকার হানিফ রাফি, চ্যানেল আইয়ের লিমা শিমু মহিলাবিষয়ক সম্পাদক, আইনবিষয়ক সম্পাদক হয়েছেন এটিএন নিউজের কারিন কামাল, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল নাইনের সাইফুল আলম অপু।

নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের মোহাম্মদ আবদুস সামাদ সোহাগ, একাত্তর টিভির মো. সোহাগ হোসেন, দেশ টিভির আরিফুল ইসলাম রাজীব, এস এ টিভির শাকিলুর রহমান, এশিয়ান টিভির মাহমুদ জনি, ইন্ডিপেনডেন্ট টিভির এস এম জুবায়ের আলম ও ডিবিসি নিউজের কে এম রাশেদুল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর