মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টাল হেলথ সার্ভিস চালুর চেষ্টা করবে সরকার: উপদেষ্টা ডা. বিধান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন

কুসংস্কারে আচ্ছন্ন অধিকাংশ মানুষই মানসিক চিকিৎসকের কাছে যেতে চান না। এই প্রতিবন্ধকতা ভাঙতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টাল হেলথ সার্ভিস চালু করার চেষ্টা করবে শিক্ষা মন্ত্রণালয়। এমনটা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। 

আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

গণশিক্ষা উপদেষ্টা বলেন, অনেক কাজের উদ্যোগ নিলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখে না। তবে এবার মেন্টাল হেলথ সার্ভিস চালুর চেষ্টা করা হবে। কোনো দুর্ঘটনার পর মানসিক চিকিৎসার জন্য সরকার থেকে ফান্ড না দেয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এর আগে, অনুষ্ঠানে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য কতটা নাজুক সেই বিষয়টি উঠে আসে। তাতে দেখা যায়, ঘটনার পর সেবা নিতে আসাদের ৭১ শতাংশই চিকিৎসকদের নিদ্রাহীনতার সমস্যার কথা জানিয়েছেন। এ সময় পাঠ্যবইয়ে মানসিক স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করার দাবিও জানান চিকিৎসকরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর