শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিস্ফোরক আইনের মামলায় মির্জা ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৮:১৮ অপরাহ্ন

রাজধানীর পল্টন থানার বিস্ফোরক দ্রব্যদি আইনে করা মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি  আদালত।

আজ রোববার (৫ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদেরকে এ মামলার দায় থেকে অব্যাহতি প্রদান করেন।

অব্যাহতি পাওয়া অন্যরা হলেন— বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন, যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল ও সাজ্জাদুল মিরাজ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি’র উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে পল্টন বিএনপি কার্যালয়ের সামনে ও এর আশপাশে দেড় লাখের বেশি লোক সমবেত হয়।

সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়ে সরকার বিরোধী স্লোগান ও উস্কানিমুলক বক্তব্য প্রদান করেন। বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ও মদতে দলটির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপসহ ককটেল বিস্ফোরণ করে। এ সময় আসামিরা সরকারি ডিএমএক্স ডাবল কেবিন গাড়িতে অগ্নিসংযোগ  সংযোগ করেন।

এ ঘটনায় একই বছরের ৩ নভেম্বর ডিএমএক্স গাড়ির চালক পুলিশ কনেস্টেবল শহীন আলম বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে, ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি মির্জা ফখরুলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পেয়ে, অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা  ডিবি পুলিশের এসআই রুহুল আমিন মোর্শেদ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর