বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১:৪০ অপরাহ্ন

শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার গণহত্যা চালিয়েছে- এ অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণহত্যার তদন্ত চেয়ে বিএনপির পক্ষ থেকে জাতিসংঘকে চিঠি দেওয়া হয়েছে।

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস’র গুলশানের অফিস কাম বাসভবনে গিয়ে তাঁর কাছে বিএনপি’র চিঠি হস্তান্তরের পর সেখান থেকে বেরুনোর সময় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান।

চিঠি হস্তান্তরের আগে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে বিএনপি’র প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি, একটি অবৈধ সরকারের অধীনে যে গণহত্যা হয়েছে, বাংলাদেশের নাগরিকদের হত্যা করা হয়েছে, আমরা তার একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের তদন্ত চেয়েছি। সত্য উদঘাটন করার অনুরোধ জানিয়েছি।’ তিনি বলেন, দেশ-বিদেশের ষড়যন্ত্র ও সরকারের পৃষ্ঠপোষকতায় যে হত্যাকা- সংঘটিত হয়েছে, সেটি জাতির সামনে তুলে ধরতে হবে। বিএনপি’র শীর্ষ  পর্যায়ের   এই নেতা জানান, ‘আগামীতে কেউ যেন এ ধরনের হত্যাকান্ডের সাহস দেখাতে না পারে। কোনো নাগরিককে হত্যা করে ক্ষমতায় থাকার যে আকাঙ্খা, সেটা যেন কারো মনে না জাগে, সেজন্যই আমরা এই তদন্ত চেয়েছি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য বিএনপির  পক্ষ থেকে নিরপেক্ষ, স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের তদন্ত করার জন্য জাতিসংঘকে অনুরোধ জানানো হয়েছে। বিয়য়টি অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলার জন্যও ‘আমরা আবাসিক প্রতিনিধিকে অনুরোধ করেছি’ বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও  আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ সময় উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর