শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে মামলা দায়ের এনসিপি নেতা আখতার হোসেনের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৬ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। এ ঘটনায় যুক্তরাষ্ট্রে মামলা দায়ের করেছেন আখতার হোসেন। 

আজ বৃহস্পতিবার ( ২৫ সেপ্টেম্বর)  এক ভিডিও বার্তায় আখতার বলেন, হামলার সময়ে এখানে অবস্থানরত এনসিপি নেতারা ও আমার শুভাকাঙ্ক্ষীরা সেটা প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ও ইনভেস্টিগেটিভ অফিসার আমাদের মামলা দায়ের করার পরামর্শ দেন।

আখতার বলেন, এরই প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের যে কাছের থানা রয়েছে সেখানে এসে সেদিন যারা হামলায় জড়িত ছিলো তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও থ্রেটের মামলা দায়ের করেছি। একইসাথে যুক্তরাষ্ট্রের পুলিশকে আমরা অবহিত করেছি যে, যারা যুক্তরাষ্ট্রে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন তারা বাংলাদেশে একটি নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত এবং তারা গত বছর বাংলাদেশে একটি গণহত্যা চালিয়েছে এবং মানবতাবিরোধী কার্যক্রমের সঙ্গেও জড়িত। একইসাথে তাদের জাতিসংঘের প্রতিবেদনের বিষয়েও অবহিত করা হয়েছে।

আখতার এসময় আরও বলেন, আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা যারা দেশে হোক বা দেশের বাইরে হোক আমরা আইনগতভাবে প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করবো। আমরা বিশ্বাস করি তারা যে অপরাধ কর্মকাণ্ড করেছে সেগুলো আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব এবং আওয়ামী লীগ ও সন্ত্রাস বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবে না।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার শিকার হন আখতার হোসেন। তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। এ ঘটনায় একজনকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর