রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আওয়ামী লীগের পুনর্বাসন চায় জামায়াত: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘১৯৯৬-এ আওয়ামী লীগের সঙ্গে এক হয়ে কাজ করেছে জামায়াতে ইসলামী। তারা এখন আবার স্বরূপে ফিরেছে। আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে। আবার ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চাচ্ছে।’ 

আজ  বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘একটি ইসলামপন্থী দল আওয়ামী লীগকে প্রত্যাবর্তনের চেষ্টা করছে। তাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে। তারা কি ইতিহাস থেকে কেনো শিক্ষা নেয় না। তারা এ দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে শহীদ জিয়ার কারণে। তারা নিষিদ্ধ দল ছিল। কিন্তু এখন তাদের সব মিটিংয়ে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন তারা।’

এ সময় শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশকে গোলাম রাষ্ট্র বানানোর জন্য শেখ হাসিনা যা খুশি তাই করেছেন। যারা প্রতিবাদ করতে চেয়েছেন, গণতন্ত্র ফেরাতে চেয়েছেন, তাদের নির্বিচারে গুলি করার নির্দেশ দিয়েছেন। হেলিকপ্টার থেকেও গুলির নির্দেশ দিয়েছেন। রক্তপীপাসু এক দানব আবার এ দেশে রাজনীতি করবে, এটা হয়? ফ্যাসিস্টদের ইতালিতে নিষিদ্ধ করা কেন হয়েছে? হিটলারের দলকে কেন নিষিদ্ধ করা হলো?’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর