বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মির্জা ফখরুলকে জড়িয়ে ভারতের ‘এই সময়ের’ প্রতিবেদন নিয়ে বিএনপির বিবৃতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়ে’ বিএনপির মহাসচিব ‌মির্জা ফখরুল ইসলাম আলমগীলের সাক্ষাৎকার নিয়ে যে ভিত্তিহীন সংবাদ প্রচারিত হয়েছে- এর প্রতিবাদ জানিয়েছে দলটি।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

ওই বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়। ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কে চান ফখরুল’ শিরোনামে গতকাল ওই পত্রিকায় তার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়, যা ডাহা মিথ্যা ও মনগড়া।

এতে বলা হয়, সম্প্রতি বিএনপি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা। উল্লেখিত বিদেশি বাংলা গণমাধ্যমে প্রকাশিত অসত্য বক্তব্য সম্পর্কে দেশের জনগণ ও দলের নেতা কর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর