বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চাকসু নির্বাচন : মনোনয়নপত্র জমা দেননি ২৩৩ জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ১৬৪ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৯৩১ জন। এর মধ্যে চাকসুতে ৪২৯ জন এবং হল ও হোস্টেল সংসদের জন্য ৫০২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর)  সকালে বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ৯টি ছেলেদের হল, একটি হোস্টেল এবং ৫টি মেয়েদের হল রয়েছে। ছেলেদের হল থেকে ৩৫৬ জন এবং মেয়েদের হল থেকে ১২৫ জন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ২১ জন। তবে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মনোনয়ন সংগ্রহকারী ১ হাজার ১৬৪ জনের মধ্যে ২৩৩ জন শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি।

ছেলেদের হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে সোহরাওয়ার্দী হলে। ১৬টি পদের বিপরীতে এখানে মনোনয়ন জমা পড়েছে ৫৩টি। অন্যদিকে, সবচেয়ে কম প্রার্থী রয়েছেন শহীদ আবদুর রব হলে, যেখানে মনোনয়ন জমা পড়েছে ৩১টি।

মেয়েদের হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে বেগম খালেদা জিয়া হলে ৩১টি। সবচেয়ে কম মনোনয়ন জমা পড়েছে নবাব ফয়জুন্নেছা হলে-মোট ১৭টি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর