বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চাকসু নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা বয়কট ছাত্রদলের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রণীত খসড়ার আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশন। এ সময় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে ছাত্রদলের নেতাকর্মীরা মতবিনিময় সভা বয়কট করেছেন। 

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের উপস্থিতিতে খসড়া আচরণবিধি পাঠ করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ।

পরে আচরণ বিধিমালা নিয়ে প্রশ্নোত্তর পর্বে কথা বলার সুযোগ না পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উত্তেজনা ও বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে ছাত্রদলের নেতাকর্মীরা মতবিনিময় সভা বয়কট করেন। এরপর শাখা ছাত্রদলের নেতাকর্মীরা একে একে কক্ষ ত্যাগ করেন।

শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘যে প্রশাসনের ওপর শিক্ষার্থীরা আস্থা হারিয়েছে, সেই প্রশাসনের পক্ষে কীভাবে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। এটা নিয়ে আমরা সন্দিহান। আমাদের নেতাকর্মীরা বেড়িয়ে গেছেন সভা থেকে। আমি সর্বশেষ বের হয়ে যাচ্ছি। আমরা শুধু ছাত্রদল না বিভিন্ন শিক্ষার্থী যারা কথা বলতে পারেননি তারাও বেড়িয়ে গেছেন। অনেকে সভা বয়কট করেছেন।’

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর। আমরাই প্রথম নির্বাচন কমিশনার যারা শপথ গ্রহণ করেছি। প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে। ফলাফল পজিটিভ আসলে প্রার্থিতা বাতিল করা হবে। তবে শিক্ষার্থীদের প্রাইভেসির স্বার্থে তাদের নাম প্রকাশ করা হবে না।’

সভায় উপস্থিত ছিলেন চাকসু ও হল সংসদ নির্বাচনের নির্বাচন কমিশনার ও সদস্যসচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী, প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, ড. মো. আনোয়ার হোসেন, প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ ও প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর