শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৪ অপরাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সিনেট ভবনে চলছে গণনার কার্যক্রম। বিভিন্ন কেন্দ্রে কাস্ট হওয়া ভোটের গড় হার ৬০ থেকে ৬৫ শতাংশ।

আজ  বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৫৯ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৯ জন এবং এজিএস পদে ৬ জন নারী ও ১০ জন পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে টিকচিহ্ন দিয়ে ভোট দেন।

মোট প্রার্থীর মধ্যে ২৫ শতাংশ নারী এবং ৭৫ শতাংশ পুরুষ। জিএস পদে ১৫ জন প্রার্থীর মধ্যে মাত্র ২ জন নারী। চারটি পদে কোনো নারী প্রার্থী নেই। সবগুলো হল সংসদ মিলিয়ে মোট প্রার্থীর ২৪ দশমিক ৪ শতাংশ ছাত্রী। এছাড়া ছাত্রীদের ৫টি হলে ১৫ পদে কোনো প্রার্থী ছিল না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর