শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন

 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

আজ (১০ সেপ্টেম্বর) দুপুরে দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে তিনি বিবৃতিতে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটে অংশগ্রহণ করেছে। নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আশা করি, তারা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।”

তিনি আরও আন্তরিক মুবারকবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে।

বিবৃতিতে শফিকুর রহমান প্রয়াত চ্যানেল এস সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং তার রূহের মাগফিরাত কামনা করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর