বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ডাকসু নির্বাচন: বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ কর্তৃপক্ষের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বশেষ গৃহীত পদক্ষেপ নিয়ে এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জামীল উদ্দিন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ৮টি ভোটকেন্দ্রে বুথের সংখ্যা ৮১০টি। সব ভোটার উপস্থিত হলেও এবং একজন ভোটারকে ভোট দিতে গড়ে ১০ মিনিট সময় লাগলেও নির্ধারিত সময়ে, অর্থাৎ বিকাল ৪টার মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করা সম্ভব। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত সব ভোটারকে লাইনে দাঁড়ানো নিশ্চিত করলে, তারা সবাই ভোট দেওয়ার সুযোগ পাবেন বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এছাড়া নির্বাচনের দিন সকল শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনা-নেয়ার জন্য নিয়মিত সিডিউলের বাইরে অতিরিক্ত বাস চলবে। সংশ্লিষ্ট সকলকে সর্বশেষ বাসের সময় দেখে নেয়ার জন্য অনুরোধও জানানো হয়।

অপরদিকে, আগামীকাল ৭ সেপ্টেম্বর দুপুর ১২টায় বিজ্ঞান অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভোটার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সভায় অংশগ্রহণ করতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর