শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,২২২ জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন

দেশব্যাপী পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২২২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

এর মধ্যে বিভিন্ন মামলার এবং ওয়ারেন্টভুক্ত আসামি ৭৯৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪২৩ জন রয়েছে।

আজ সোমবার ( ১ সেপ্টেম্বর)  পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

এ সময় একটি নাইন এমএম বিদেশী পিস্তল, দু’টি বিদেশী পিস্তল, দু’টি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, পাঁচ রাউন্ড ২২ বোর পিস্তলের গুলি, দু’টি চাইনিজ কুড়াল ও তিনটি ছুরি উদ্ধার করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর