শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

হত্যা মামলায় গ্রেফতার সাবেক সিনিয়র সচিব জিয়াউল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩১ অপরাহ্ন

২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর কাফরুল থানা এলাকায় রুস্তমকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত।

জিয়াউল আলম তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সচিব হিসাবে কর্মরত ছিলেন।

আজ সোমবার ( ১ সেপ্টেম্বর) তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক কামরুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গ্রেফতার দেখানোর পর, তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর কাইয়ূম হোসেন নয়ন  বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ৫ মার্চ  চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে  জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত বছরের ১৯ জুলাই কাফরুল থানাধীন মিরপুর-১০ গোলচত্বর বেগম রোকেয়া সরণি শাহআলী প্লাজা মার্কেটের পশ্চিম পাশে বাটা শো-রুমের সামনে আন্দোলনে অংশ নেন ভিকটিম মো. রুস্তম। ঘটনার দিন বিকেলে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রুস্তমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ৩০ মে কাফরুল থানায় একটি হত্যা মামলাটি দায়ের করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর