শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় গুজব প্রচারকারীদের শাস্তির আওতায় আনার দাবি মুক্তিযোদ্ধার সন্তানদের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ন

ফেইসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচারকারীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানরা।

তারা বলেন, ‘একটি গুজব হাজারো এটম বোমার চেয়ে ভয়ানক। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং  মানবতা ও জাতিসত্তার হুমকি মোকাবেলায় গুজব প্রচারকারীদের দৃষ্টান্তমূলক  কঠোর শাস্তির আওতায় আনতে হবে।’

দেশব্যাপী চলমান সহিংসতায় করণীয় ও জাতীয় শোক দিবস’ পালনের কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে আজ সকালে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ আয়োজিত এক জরুরি সভায় এসব দাবি জানানো হয়।

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট, বাংলাদেশ (আইডিইবি)-তে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীনের পরিচালনায় এই সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন।

নেতৃবৃন্দ বলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সাম্প্রতিক সময়ে দেশের চলমান তথাকথিত আন্দোলনে গুজব ছড়িয়ে ব্যাপক নাশকতা, ধ্বংসযজ্ঞ এবং তরুণ প্রজন্মকে দেশের বিরুদ্ধে প্ররোচিত করার প্রচেষ্টা চলছে। এই ধরনের কর্মকা- শুধুমাত্র দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে না, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকেও প্রশ্নবিদ্ধ করছে।

তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার চেতনা, মর্যাদা ও মূল্যবোধ রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। গুজব এবং মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা এবং তরুণদের বিপথে পরিচালিত করা অমানবিক ও তথ্যপ্রযুক্তি সম্পর্কিত অপরাধ। এই ধরনের কর্মকা- মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধের বিরুদ্ধে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম মেম্বার, শহীদ এমপি নুরুল হক হাওলাদারের কন্যা জোবায়দা হক অজন্তা, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ রনি, আল-আমিন মৃদুল, সৈয়দ দিদারুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আনিসুর রহমান মোল্লা, কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান খোকন প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর