বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৭:১৫ অপরাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ভিপি পদে ১০ জন, জিএস পদে ৯ জনসহ মোট ১৭৯ জন প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষিত হয়েছে।

আজ শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৮৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। এছাড়া, অসঙ্গতি থাকায় ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

সদস্যসচিব আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে। একইসঙ্গে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু ও হল সংসদ নির্বাচন। এতে বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর