বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনি অ্যাথলেটকে গুলি করে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৫:৩১ অপরাহ্ন

ইসরায়েলি সেনাদের গুলিতে দক্ষিণ গাজার খান ইউনিসে নিহত হয়েছেন আন্তর্জাতিক পদকজয়ী ফিলিস্তিনি দৌড়বিদ আল্লাম আল-আমুর। 

বুধবার (২৮ আগস্ট) ত্রাণ সংগ্রহের চেষ্টা করার সময় তিনি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

আল্লাম আল-আমুর ছিলেন প্রতিশ্রুতিশীল ক্রীড়াবিদ। ২০২৩ সালের মার্চে দোহায় অনুষ্ঠিত ওয়েস্ট এশিয়া ক্লাবস অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিন হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। ওই আসরে ১২ দেশের ২৫০ জন অ্যাথলেট অংশ নিয়েছিলেন। প্রথমবারের অংশগ্রহণেই পদক এনে দেশকে গর্বিত করেছিলেন এই তরুণ।

তার পরিবার জানায়, ‘আমেরিকান ত্রাণকেন্দ্র’ নামে পরিচিত একটি স্থানের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারান আল্লাম।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা অবিরাম যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরপর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা, দেখা দিয়েছে তীব্র খাদ্যসংকট। জাতিসংঘের মতে, গাজা এখন প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর