মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৬:১৪ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সাক্ষাতে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন ইসহাক দার।

আজ রবিবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর ভাটারা এলাকায় আমিরের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় আধা ঘণ্টার বেশি সময় তিনি সেখানে অবস্থান করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে জানা যায়।

জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে দুই নেতার কথা হয়েছে। বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলো কিভাবে শক্ত ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।

সৌজন্য সাক্ষাতে প্রতিবেশী দেশ হিসেবে কিভাবে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সম্ভাবনা নিয়ে কাজ করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর