শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধান মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দারের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বৈঠক করেছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে তারা ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে এ বৈঠকে মিলিত হন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার এবং হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অপরদিকে জামায়াত প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সংগঠনের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। প্রতিনিধি দলে আরও ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক উন্নয়ন এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের উপপ্রধান মন্ত্রী ইসহাক দার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং দুই দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দলও পারস্পরিক সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করে। তারা বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও পারস্পরিক কল্যাণে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আগামীকাল রোববার বেলা ২টায় পাকিস্তানের উপপ্রধান মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর